রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

ডিবি অফিসের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ঢাকা : রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ৩টার দিতে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সমীর (২১) ও অজ্ঞাত (২০), আর আহত যুবকের নাম আলিফ (২১)।

মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সমীর ও অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় আলিফ হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন যুবক এক মোটরসাইকেলে ছিল, তারা সিদ্ধেশ্বরীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।

এসআই আরও জানান, শুধু দুইজনের নাম জানতে পেরেছি, বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD