শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

ডুমুর কেন খাবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ডুমুর উচ্চমানের ভেষজ গুণসম্পন্ন ফল। ডুমুর ফল প্রায় সকলেরই চেনা। আর আমাদের চেনা ডুমুর খাবার হিসেবে অনেক জায়গাতেই পরিচিত। কাঁচা ডুমুর ফল অতি উন্নত সবজি। শুধু ডুমুর বা অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে ডুমুরভাজি অথবা এর ভর্তা ভীষণ উপাদেয় খাদ্য।

এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসায় আদিকাল থেকে ডুমুরের পাতা, কাঁচা ও পাকা ফল, নির্যাস, বাকল, মূল প্রভৃতি ব্যবহৃত হয়ে আসছে। হাড়ের গঠন মজবুত করা, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করাও পটাশিয়াম সমৃদ্ধ ডুমুরের অন্যতম বৈশিষ্ট্য।

ডুমুর খাওয়ার উপকারিতা-

১. ডুমুরে থাকে উৎসেচক ফায়াসিন। এর প্রভাবে পরিপাক ক্রিয়া ভালভাবে সম্পন্ন হয় ৷ পাশাপাশি, ডুমুর আয়রনেরও উৎস। তাই শরীরে আয়রনের ঘাটতি মেটাতেও ডুমুর ফলপ্রসূ।

২. ডুমুরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ৷ শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডুমুর। সেইসঙ্গে হৃদরোগের আশঙ্কাও কমায়।

৩. ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানে ভরপুর ডুমুর। ফলে শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলতেও কার্যকর ডুমুর। প্রয়োজনীয় খনিজ ছাড়াও ডুমুরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি। ফলে শরীরের মেটাবলিজম হার বৃদ্ধি পায় ডুমুরের প্রভাবে।

৪. ডুমুরে ক্যালরির পরিমাণ কম। তাই ডুমুর দিয়ে তৈরি করতেই পারেন বিভিন্ন স্ন্যাক্স অথবা তরকারি। এতে মুখরোচক স্বাদও বজায় থাকবে। একইসঙ্গে, ওজনবৃদ্ধির আশঙ্কাও থাকবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD