শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ৮৭ রোগী হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং ৮৭ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (৬ আগস্ট) ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সারা দেশে নতুন করে আরও ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৩ জন ঢাকায় এবং ১৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩১৫ জন এবং ঢাকার বাইরে ৭২ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD