রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন।

শুক্রবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে নিহতের সংখ্যা দাঁড়াল ৬২ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬ হাজার ৭৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন রয়েছেন।

এ সময়ে (২৪ ঘণ্টা) সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন ডেঙ্গু রোগী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD