শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত ৫ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগীদের মধ্যে আছেন বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটির ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটির ৯৭ জন, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহের ৬ জন, রাজশাহীর ৩৪ জন, রংপুরের ৭ জন এবং সিলেট বিভাগের ৪ জন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD