শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গু আক্রান্ত আরও দুইজন হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া দুইজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ২১ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ জানুয়ারি) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। তবে নতুন বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD