শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৯১ জন, মৃত্যু ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪১ জনে।

রোববার (২২ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের। চলতি মাসে ৫৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮০৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD