রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে।

তিনি বলেন, ‘সেজন্য এটা সবাইকে একটু রিকুয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, সেটা হলো সবার বাড়িঘর যেন ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।’

সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, বিমানবন্দর এলাকায় ওনারা সপ্তাহে দুই দিন করতেন, এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD