সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ডেল্টা হসপিটালের আইপিও বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

বিডিংয়ের অনুমোদন পাওয়া ডেল্টা হসপিটাললের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

কমিশনের সর্বশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়ে অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলামের কমিশন।

কোম্পনিটি পুঁজিবাজার থেকে মূলধন তুলতে চেয়েছিল, পরে বাতিলের জন্য আবেদন করেছিল, আর সেই আবেদনে অনুমোদন দিয়েছে কমিশন।

বেসরকারি খাতের স্বাস্থ্য সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকা তোলার জন্য আবেদন করেছিল। এরপর আবারও ডেল্টা হসপিটাল নিজেদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিল চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে। এরই প্রেক্ষিতে কমিশন সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সভায় সিডব্লিউটি- সাধারণ বিমা গ্রোথ ফান্ড নামে একটি মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির আকার ১০ কোটি টাকা। ১ কোটি টাকা দেবে উদ্যোক্তারা, ৯ কোটি টাকা ইউনিট বিক্রি করে সংগ্রহ করা হবে।

এছাড়া ৬ ব্রোকারকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ফি জমা দিতে সময় বেঁধে দিয়েছে বিএসইসি। এগুলো হল-ফার্স্ট লীড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ।

প্রতিষ্ঠানগুলোকে ২০২০ সালের অগাস্ট মাসের মধ্যে সিডিবিএল ফি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। টাকা না দিলে সেবা প্রদান বন্ধ করে দিয়ে টাকা আদায় করার জন্য আ্ইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে সিডিবিএলকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD