বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে আজ রবিবার দুপুরে ডোবার পানিতে পড়ে হোসাইন আলী (৩) নাম এক শিশুর মৃত্যু হয়েছে। হোসাইন পৌর শহরের দক্ষিণ সন্ধ্যারই হাজীপাড়া এলাকার ইসমাইল হোসেন ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আজ দুপুরে হাসান ও হোসাইন দুই জমজ ভাই বাড়িতে খেলা করছিল। বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যস্ত থাকে। হঠাৎ এর মধ্যে হোসাইনকে খুঁজে না পাওয়া গেলে তাঁর মা ও নানি বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির দক্ষিণ পাশে ৭০-৮০ গজ দূরে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD