শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডোবায় ধরা পড়ল ৪৫ হাজার টাকার বাঘাইড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকার এক ডোবা থেকে স্থানীয় শৌখিন মৎস্য শিকারির জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শুক্রবার সকালে এক মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা মিলে ৩৬ হাজার টাকায় কিনে নিয়েছেন এই বিশাল আকৃতির মাছটি।

জানা গেছে, গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস নদীতে কিছু পানি আসায় বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তিনি। পরে মাছটি আশপাশের সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে যান।

খবর পেয়ে অন্য এলাকার মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা নিজেদের খাওয়ার জন্য ৩৬ হাজার টাকায় দাম সাব্যস্ত করে নিজেরাই রেখে দেন। মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

মৎস্য শিকারি হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি স্থানীয়দের আবদারে ৩৬ হাজার টাকায় বিক্রি করেছি। কংশ নদীতে পানি আসায় কোনো এক সময় এই ডোবাতে আশ্রয় নিয়েছে মাছটি। জীবনে এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD