শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ড্রেনে মিললো মৃত নবজাতক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, শ্রীমঙ্গল সিন্দুরখান এলাকার একটি ড্রেনে এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ বলছে, নবজাতকটি কন্যা সন্তান, তিন থেকে চারদিন বয়স হবে। এদিকে পুলিশ স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে কোন তথ্য পায়নি।

মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD