শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঢাকার কালশীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

ঢাকার কালশীতে তিন হাজার পিস ইয়াবাসহ আলিমুল হক ইমন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) দুপুরে পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্লবী থানার একটি দল প্রতিদিনের ন্যায় শুক্রবার (১৬ জুলাই) পল্লবীর কালশী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলো। রাত সাড়ে দশটায় একজনের কাঁধে স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় টহল পুলিশের। তখন তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশের ইনচার্জ এসআই মো. আতাউল মাহমুদ। তার কথা অসংলগ্ন হওয়ায় কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করলে পাওয়া যায় ১৫টি জীপারযুক্ত ছোট পলিপ্যাক। যার প্রতিটি প্যাকের মধ্যে পাওয়া যায় ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আলিমুল এই ইয়াবা গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকায় একজনকে দেয়ার জন্য নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD