শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঢাকার পর কলকাতায় কোক স্টুডিও বাংলার কনসার্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

গত শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলা কনসার্ট। শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন দর্শক-শ্রোতারা।

এবার চমক দিতে যাচ্ছেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। তবে সেটা ঢাকায় নয়, কলকাতায়।

জানা গেছে, ১৭-১৮ নভেম্বর কলকাতার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এ আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা।

ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার-প্রস্তুতি।

জানা গেছে, শুধু অর্ণব ও তার বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

কনসার্টের প্রস্তুতির ব্যাপারে অর্ণব বলেন, ইতোমধ্যে প্র্যাকটিস শুরু হয়েছে। বেশভালোই চলছে সব কিছু। আজ (১৫ নভেম্বর) কলকাতার উদ্দেশে রওয়ানা দেব আমরা।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী পারফর্ম করেছিলেন এই কনসার্টে। যার মধ্যে ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD