রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্রুব রাঠিকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, বিক্ষোভে গেলে ফের আটকের শঙ্কা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা সৌদির বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা

ঢাকায় আসলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশে এসেছেন। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সোমবার সকালে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। আগামী ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।
এদিকে বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন তিনি। রীভার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD