শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন এসেছে। চারদিন এগিয়ে শনিবার বাংলাদেশে আসে তারা।

আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যেতো তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো তাদের। সেক্ষেত্রে তাদের আসতে আরও চারদিন দেরি হতো। কিন্তু তেমনটা না হওয়ায় শনিবারই ঢাকায় পা রাখলো পাকিস্তান দল।

বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দলকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে।

তবে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনাকালের ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর দুই ডোজ টিকা দেওয়া থাকলে সরাসরি শুরু হবে অনুশীলন।

তবে পাকিস্তান দলের সঙ্গে শনিবার আসছেননি অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তারা চারদিন ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

২০১৫ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। ১৮ সদস্যের দলও দিয়েছে পিসিবি। বিশ্বকাপ দল থেকে আসছেন না কেবল মোহাম্মদ হাফিজ।

বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।

ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে তিনটি টি২০ আর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার টি২০ সিরিজ শুরু হবে মিরপুর শেরেবাংলায়। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।

এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। এই সিরিজে গ্যালারিতে দর্শক দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD