ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (১৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১০ হাজার ৬২৯ পিস ইয়াবা, ১২০ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা দায়ের করা হয়েছে।