শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ঢাকা উত্তর সিটিতে ২০০ পদে নিয়োগ, আবেদন ১ বৈশাখ পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

ঢাকা উত্তর সিটি করপোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ পদে মোট ২০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। আবেদন করা যাবে ১৪ এপ্রিল পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী প্রকৌশলী (পুর)-৭
২. সহকারী স্বাস্থ্য কর্মকর্তা-৪
৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৬
৪. সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক)-১
৫. উপকর কর্মকর্তা-৯
৬. উপসহকারী প্রকৌশলী (পুর)-২৪
৭. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৪
৮. রেভিনিউ সুপারভাইজার-৫০
৯. লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার-১৩
১০. পরিচ্ছন্নতা পরিদর্শক-১৪
১১. ওয়ার্ড সচিব-১৭
১২. ভিডিও ক্যামেরাম্যান-১

১৩. ফটোগ্রাফার-১
১৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক-৪ (বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে)
১৫. ভিডিও অ্যাসিস্ট্যান্ট-১
১৬. রেন্ট অ্যাসিস্ট্যান্ট-৭
১৭. ইলেকট্রিশিয়ান-৬
১৮. বাতি পরিদর্শক-৫
১৯. লাইনম্যান-৪
২০. মিটার রিডার-৫
২১. কার্যসহকারী-১৭

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ১৪ এপ্রিলের (১ বৈশাখ) মধ্য জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD