শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা টেস্টে খেলতে চান সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ক্রীড়া প্রতিবেদক : হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ঢাকা টেস্টে ফিরতে উদগ্রীব তিনি। অনুশীলনে ফিরেছেন বাঁ-হাতি অলরাউন্ডার। নিজের ‘মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি’তে কোচ সালাহউদ্দীনকে নিয়ে কাজ শুরু করেছেন।

শুক্রবার অনুশীলন করেছেন সাকিব। কালও নিজের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন। জানা গেছে, স্বচ্ছন্দে অনুশীলন করেছেন সাকিব। কোনো জড়তা অনুভব করছেন না। তবে ঢাকা টেস্টে খেলার ব্যাপারে এখনই ছাড়পত্র পাচ্ছেন না। তাকে আবার ফিটনেস টেস্ট দিয়ে খেলার অনুমতি পেতে হবে। টি ২০ বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। চট্টগ্রাম টেস্টে দলে থাকার পরও তিনি খেলতে পারেননি শতভাগ ফিট না হওয়ায়। আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ঢাকা টেস্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD