শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা দক্ষিণে চলছে চতুর্থ দিনের বর্জ্য অপসারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

রাজধানীর সেগুনবাগিচা- মতিঝিল-গোপীবাগ বক্স কালভার্টের বর্জ্য অপসারণ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় চতুর্থ দিনের মতো এ কার্যক্রম শুরু হয়। অভিযান শুরুর পর দুপুর ১২টার দিকে গোপীবাগ বক্স কালভার্টের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করতে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুল আমিন।

এ সময় বদরুল আমিন বলেন, সেগুনবাগিচা মতিঝিল গোপীবাগ বক্স কালভার্টে মোট ৫১টি পিঠ রয়েছে। প্রতিটি পিঠ খুলে এর ভেতর থেকে কঠিন বর্জ্য ভেঙে ভেঙে অপসারণ করা হচ্ছে। কঠিন বর্জ্য ভাঙার কাজে আমরা বর্তমানে যন্ত্র ব্যবহার করছি। এছাড়া ম্যানুয়ালিও বর্জ্য অপসারণ করা হচ্ছে।

বদরুল আমিন আরো বলেন, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা অনুযায়ী গত ৬ জানুয়ারি সেগুনবাগিচা-মতিঝিল-গোপীবাগ বক্স কালভার্টের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে গোপীবাগের শেষ পয়েন্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, অন্যান্য বর্জ্যের সঙ্গে এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় বর্জ্য রয়েছে। অনেক বছর ধরে জমে জমে এ প্লাস্টিকগুলো কঠিন বর্জ্যের আকার ধারণ করেছে। এসব বর্জ্য আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে। জনগণকেও সচেতন হতে হবে, যাতে যত্রতত্র এসব প্লাস্টিক না ফেলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD