শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ডুফা প্রিমিয়ার লিগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)। এই সংগঠনের আয়োজনে ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৩ মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল।

শুক্রবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্র মাঠে দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে ছয়টি দল অংশগ্রহণ করবে। এদিন সকাল সাড়ে ৮টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসরের খেলা।

সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্য্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড মাহবুবুর রহমান এবং জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম গোল্লা।

বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরি।

এই টুর্নামেন্টে ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। যেখানে গ্রুপপর্বে প্রতিটি দল গ্রুপের অপর দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর গ্রুপপর্বের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল জয়ী দুই দল মুখোমুখী হবে ফাইনালে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। টুর্নামেন্টের ছয়টি দল যথাক্রমে- ডুফা গ্ল্যাডিয়েটরস, ডুফা ভাইকিংস, ডুফা চ্যালেঞ্জার্স, ডুফা ওয়ারিয়রস, ডুফা টাইটান্স ও ডুফা নাইট রাইডার্স।

মাঠের ক্রিকেটের আদলে ডুফা প্রিমিয়ার লিগ অনেকটা বন্ধুত্বের মিলনমেলায় পরিণত হয়। একাডেমিক পড়াশোনার পাঠ অনেক আগেই শেষ বলে কর্মব্যস্ততায় বন্ধু, সহপাঠীদের সঙ্গে আগের মতো আর দেখা হয় না। তাই দিনব্যাপী জমে ওঠে বন্ধুত্বের আড্ডায় পরিবার নিয়ে হাজির হন সাবেকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD