শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

ঢাকা মাতাতে আসছেন বলিউডেরজনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ঢাকায় ইভান ডান্স ট্রুপের সঙ্গে নাচের পারফর্ম করবেন ‘ধাড়কান অভিনেত্রী। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অবশ্য এক ভিডিওবার্তায় শিল্পাও ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আগামী ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ও বিজনেস এক্সপো’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নাচে পারফর্ম করবেন শিল্পা শেঠি। এছাড়াও পুরস্কার তুলে দেবেন তিনি।

ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। এটা চূড়ান্ত হয়েছে। মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ও বিজনেস এক্সপোর শেষদিন তিনি পারফর্ম করবেন একই সঙ্গে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি। ’

শিল্পা শেঠির পারফর্ম প্রসঙ্গে সোহাগ বলেন, ‘শিল্পা আমাদের দেশি শিল্পীদের সঙ্গে নাচবেন। আমাদের ইভান ডান্স ট্রুপের সঙ্গে কী কী গানে নাচবেন সেটা কম্পোজিশন করে পাঠিয়ে দেব। এখন পর্যন্ত এমনই কথা রয়েছে। বেশ ভালো একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। ’

মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিওবার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। ’

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন শিল্পা

কদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD