শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ঢাকা শহরে সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে: ডিএনসিসি মেয়র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চলছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গুলশান নগরভবনের সামনে থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামও অংশ নেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এই (ঢাকা) শহরে সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে। আগেই আমি সবাইকে অনুরোধ করেছি। আমাদের আজ অভিযান চলবে। যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যে যত প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD