শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘ভিপি নুর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন প্রার্থী হচ্ছেন ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর। তার দাবি, স্থানীয় বিএনপি-আওয়ামী লীগের নেতারা নির্বাচনে লড়তে তাকে উদ্বুদ্ধ করছেন।

এই আসনে সবশেষ এমপি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন। তিনি গত ৯ জুলাই মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য হয়। এরপর থেকেই আওয়ামী লীগ বিএনপির সম্ভব্য প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন।

নূর বলছেন, এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আমরা খুব জোরেশোরে একটা ভূমিকা রাখতে পারি। আমি যেহেতু উত্তরাতে থেকেছি, তাই অনেকের পরামর্শ; আমি যদি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করি, সেক্ষেত্রে ওই এলাকার যারা আছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।

নুর বলেন, কোনো দল বা জোটের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো না। তবে আ.লীগ ও বিএনপির অনেকেই আমার পক্ষে ভোটের মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যথেষ্ট আশাবাদী নির্বাচন নিয়ে।

নুর বলেন, আওয়ামী লীগ বা বিএনপি দু্টি বড় দল। তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে। তাদের লাখ-লাখ কোটি-কোটি সমর্থক আছে। কিন্তু আমি তাদের দলের হয়ে সরাসরি নির্বাচন করবো না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD