সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি ভিসিসহ ২০ শিক্ষক ভ্যাকসিন নিচ্ছেন রোববার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের মূল কর্মসূচি শুরু হচ্ছে রোববার। আর এই কর্মসূচির অংশ হিসেবে টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ প্রতিষ্ঠানটির ২০ শিক্ষক।

রোববার সকাল নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাদের এই টিকা প্রদান করা হবে।

করোনা টিকা নেওয়ার বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, সরকারকে ধন্যবাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সবাই এই প্রক্রিয়ায় আসবে। প্রত্যাশা থাকবে, আমাদের শিক্ষার্থীরাও যেন টিকা পায়, সেটির জন্য আমাদের বিশেষ আহ্বান থাকবে।

তিনি আরও বলেন, একইসঙ্গে আমাদের ভাবতে হবে টিকা কোনোক্রমেই আমাদের মাস্ক পরিধান করা, শারীরিক দূরত্ব বাজায় রাখা, নিয়মিত হাত ধোয়ার বিকল্প নয়। আর পৃথিবী থেকে ভাইরাস নির্মূল হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হবে।

সার্বিক বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বলেন, আমিসহ আমাদের ২০ জন শিক্ষক ভ্যাকসিন নেবেন। এদের মধ্যে রয়েছেন- উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাক ড. এএসএম মাকসুদ কামাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক চৌধুরী একে আজাদ চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দিবা হোসেন, অধ্যাপক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD