বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢামেকে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ, আটক ২২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) তাদের আটক করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শুরুর পরপরই ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এরপর আহতরা চিকিৎসার জন্য ঢামেকে গেলে সেখানেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনসহ অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ঢাবি শাখার ছাত্র অধিকার পরিষদের নেতাসহ ২০ থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD