বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ যুবদলের জরুরি নির্দেশনা, সিদ্ধান্ত নিতে মানতে হবে যে নিয়ম শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

ঢামেকে প্লাজমা দিলেন ২ করোনাজয়ী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও এক চিকিৎসকসহ মোট দুই করোনাজয়ী প্লাজমা দিয়েছেন। প্লাজমা দেওয়া সেই দুই ব্যক্তি হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. পারভেজ এবং ধানমন্ডির ব্যবসায়ী আহসানুল ফরিদ। এ নিয়ে মোট পাঁচজন করোনাজয়ী ঢামেক হাসপাতালে প্লাজমা দিলেন।

মঙ্গলবার তারা দুজন প্লাজমা দেন বলে জানান, হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান। তিনি জানান, নতুন ভবনের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে করোনাজয়ী ডা. আবিদ ও ব্যবসায়ী আহসানুলের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তাদের শরীর থেকে ৪০০ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়। আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলমান থাকবে। করোনাজয়ী যে কেউ এলেই পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, যারা করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন, তারা যেন এই মহতি কাজে এগিয়ে আসেন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে করোনা রোগীর শরীরে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD