রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমপি পাপুলকে কারাগারে রাখার আদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।

তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এ বিষয়ে রোববার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আরব টাইমস।

এর আগে, গ্রেফতার পাপুলের বিষয়ে তদন্তে বাংলাদেশ দূতাবাস কোনো হস্তক্ষেপ করবে না বলে জানান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের এমপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD