শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাইজুলের জোড়া উইকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

পাকিস্তানের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন আব্দুল্লাহ শফিককে। ২৫ রান করে বোল্ড হয়েছেন এ ওপেনার।

অন্য ওপেনার আবিদ আলীর উইকেটও ছিনিয়ে নিয়েছেন স্পিনার তাইজুল। আবিদ ৩৯ রান করে বোল্ড হয়েছেন। পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

টি-টোয়েন্টির মতো প্রথম টেস্টেও টস ভাগ্য সহায় হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ টেস্টে আর তেমনটা হলো না। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান।

এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশ একাদশের তিনটি পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী। তাদের বদলে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD