শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাইজুল নন, ডিসেম্বরের সেরা ক্রিকেটার হলেন কামিন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটাদের তালিকায় নাম ছিল বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সেরা ক্রিকেট হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে নিজের জায়গা করে নেন এই বাঁহাতি স্পিনার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তবে তাইজুল-ফিলিপসকে পেছনে ফেলে আইিসিসির প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স।

গেল বছরের ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তাইজুল। সেই ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারায় টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১৫০ রানে।

এরপর ঢাকা টেস্টে বাংলাদেশ হারলেও দুই ইনিংস মিলিয়ে ৫ কিউই হয়েছেন তাইজুলের শিকার। দুই ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরাও হন এই স্পিনার।

তাইজুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ম্যাচসেরার লড়াইয়ে থাকা গ্লেন ফিলিপসের কাছেই মূলত বাংলাদেশ ঢাকা টেস্টে হেরেছে। যদি সেই ম্যাচে ফিলিপসের অলরাউন্ডিং পারফরম্যান্স আটকে দেওয়া যেতো, তাহলে হয়তো কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতো বাংলাদেশ।

ঢাকা টেস্টে ম্যাচের প্রথম ইনিংসে ফিলিপস করেছেন ৮৭ রান। দ্বিতীয় ইনিংসে এই মিডলঅর্ডার ব্যাটার করেন ম্যাচজয়ী ৪০ রান। এছাড়া বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ফিলিপস করেন ৫৪ রান। বল হাতে শিকার করেছেন ৫ উইকেট।

এদিকে সেরা হওয়া কামিন্স পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করেন। তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পার্থে ৩ উইকেট নেন তিনি। এরপর মেলবোর্নে টেস্টে দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD