শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাপপ্রবাহ অব্যাহত থাকবে, দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদে সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে বয়ে যাওয়া তীব্র তাপদাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটিসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রাজধানীতে গতকালের মতোই রোদ থাকবে এবং গরম অনুভূত হবে। আগামী দু-তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD