শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিমদের বিপক্ষে ব্যাট করছে নাজমুল একাদশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের মুখোমুখি নাজমুল একাদশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

লিগ পর্বের তিন ম্যাচের দু’টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাজমুল একাদশ। তবে তামিম একাদশের সঙ্গে প্রথম দেখায় ৪২ রানে হারে নাজমুলরা।
দ্বিতীয় দেখায় জয়ের মধ্য দিয়ে শোধ নিতে কঠোর মরিয়া নাজমুল বাহিনী। এ ম্যাচে হারলেও ফাইনালে খেলবে নাজমুলরা।

এদিকে তামিম একাদশ তিন ম্যাচের দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। এ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেই একমাত্র ফাইনাল খেলতে পারবে তামিমরা। আর তা না হলে ২৩শে অক্টোবরের ফাইনাল খেলবে নাজমুল ও মাহমুদুল্লাহ একাদশ।

তামিম একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, ও মোস্তাফিজুর রহমান।
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও রিশাদ হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD