শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিমাকে ফেরত চাই না, মুখোশ খুলে দিতে চাই: আগের স্বামী রাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেটার নাসির হোসেন ও কেবিন ক্রু তামিমার বিয়ে বিতর্ক বাড়ছে। আলোচিত-সমালোচিত বিয়ে নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন নাসির দম্পতি। তারা দাবি করেন, শরিয়তের বিধান মতেই তারা বিয়ে করেছেন। এদিকে তাদের সংবাদ সম্মেলনের পরই যমুনা টেলিভিশনের লাইভে আসেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন তামিমাকে আর ফেরত চান কিনা? এমন প্রশ্নের উত্তরে রাকিব হাসান জানিয়েছেন তিনি তামিমাকে আর চান না। তার উদ্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য।

এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।

সন্তানকে জোর করে রেখে দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তিনি। সন্তানকে নিয়ে শাশুড়ির জিডি প্রসঙ্গে বলেন, তিনি (শাশুড়ি) চান না আমার মেয়ে আমার কাছে থাক। কারণ তিনি আমাকে পছন্দ করেন না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD