শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

তামিমের থেকে উইকেটের ধারনা পেয়েছেন মহারাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত মৌসুমে বরিশালের হয়ে খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা দিয়েই বাঁহাতি ওপেনারকে ফোন করেছিলেন তিনি।

আজ তৃতীয় দিনের খেলা শেষে মহারাজ সংবাদ সম্মেলনে আসেন। এক সাংবাদিক তার কাছে তামিমকে ফোন করার ব্যাপারে জানতে চাইলে প্রোটিয়া স্পিনার বলেছেন, ‘আমি গত বছর বিপিএলে ফরচুন বরিশালে খেলতে এসেছিলাম। সে সূত্রে তামিম ভাইয়ের সঙ্গে একটা সুসম্পর্কও আছে।’

মূলত উইকেট সম্পর্কে ধারণা নিতেই মহারাজ তামিমকে ফোন করেন, ‘আমি ঢাকা এসে তামিম ভাইকে একটা মেসেজ দিয়েছিলাম। আমি শেরে বাংলার উইকেটের স্বভাব, চরিত্রের আলোকে তামিম ভাইয়ের পরামর্শ চেয়েছি। তিনিও আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। উইকেট কেমন আচরণ
করতে পারে, কন্ডিশন কেমন থাকতে পারে, তাতে করণীয় কী? তাও বলে দিয়েছেন। আমার এ কয়েকদিনে মনে হলো তামিম ভাই ঠিকই বলেছিলেন।’

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৮১ রানের। মহারাজের কণ্ঠে মিরাজ-জাকের প্রশংসা ঝরেছে। তবে নিজেদের এগিয়ে রাখছেন এখনো, ‘বাংলাদেশ অবশ্য আজ ভালো খেলেছে। কন্ডিশন কিছুটা ভালো ছিল। আমি মনে করি আমরা এখনও এগিয়ে আছি। বাংলাদেশ লিড পেয়েছে এবং আমাদের আরও ৩টি উইকেট প্রয়োজন। এখন তাদের যতটুক সম্ভব কম রানে আটকে রাখতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD