শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিমের পঞ্চাশের পঞ্চাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেকগুলো প্রথম জন্ম হয়েছে যার ব্যাট থেকে, সেই তামিম ইকবাল গড়লেন আরেকটি কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মঙ্গলবার ক্রাইস্টচার্চে ফিফটি করেন তামিম। ওয়ানডেতে যেটি তার পঞ্চাশতম পঞ্চাশ। সঙ্গে ১৩টি সেঞ্চুরি তো আছেই, যেখানেও তিনি দেশের সবার ওপরে।

ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টকে দারুণ ফ্লিকে বাউন্ডারি মেরে শুরু করেন তামিম। দ্বিতীয় ওভালে লিটন দাসের আউটের পর একটু সতর্ক ব্যাটিং করতে থাকেন অধিনায়ক। পরে অষ্টম ওভারে দুর্দান্ত তিন শটে তিনটি বাউন্ডারি আদায় করেন ম্যাট হেনরির বলে।
পরে এক প্রান্ত আগলে টেনে নেন তিনি দলের ইনিংস। মিচেল স্যান্টনারের বলে সিঙ্গেল দিয়ে ফিফটি স্পর্শ করেন ৮৪ বলে। ম্যাচের প্রেক্ষাপটে দারুণ গুরুত্বপূর্ণ ইনিংস। ওই ওভারেই দুটি বাউন্ডারিতে উদযাপন করেন নিজের ফিফটি।

ইনিংসটির পথচলায় অবশ্য নাটকীয়তার জন্ম হয়েছে একবার। পঞ্চদশ ওভারে তামিমের ড্রাইভে অনেকটা নিচু হয়ে ফিরতি ক্যাচ নেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বোলার কাইল জেমিসন। বোলারসহ কিউই ফিল্ডাররা উল্লাসে মাতেন। কিন্তু ক্যাচ নিয়ে সংশয়ে সিদ্ধান্ত যায় টিভি আম্পায়ারের কাছে। মাঠের আম্পায়ারের সফট সিগনাল ছিল আউট।

টিভি আম্পায়ার বারবার রিপ্লে দেখে রায় দেন, ক্যাচ নেওয়ার পর একদম শেষ মুহূর্তে বল পুরো নিয়ন্ত্রণে ছিল না জেমিসনের, বল খানিকটা স্পর্শ করে মাটিতে। মাঠের বড় পর্দায় নট আউট সিদ্ধান্ত দেখে হতাশার ভঙ্গি করেন জেমিসন। তামিম এগিয়ে যান ফিফটির পথে।

বাংলাদেশের হয়ে ৪৮ ফিফটি নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের ফিফটি ৩৯টি, মাহমুদউল্লাহর ২২টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD