শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাসকিনের টেস্টে ফেরা নিয়ে যা বললেন ফিজিও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের কোনও সিরিজ না থাকায় লম্বা সময় ধরেই ক্রিকেটের বাহিরে অনেক ক্রিকেটার। সেই বিশ্রাম অবশ্য এরই মধ্যে শেষ করে আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার মিরপুরে ১৪ ক্রিকেটারের স্ট্রেংথ পরীক্ষা নিয়েছে বিসিবি।

শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে স্ট্রেন্থ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম।

এরপর ক্রিকেটারদের নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় উঠে আসে সর্বশেষ চোটের জন্য টেস্ট খেলা থেকে বিরতি চেয়েছিলেন তাসকিন। এ সময় বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, তার জন্য দরজা সবসময় খোলা আছে। তবে লাল বলের ক্রিকেটে ফিরতে চাইলে কিছু ‘পরীক্ষায়’ পাস করে আসতে হবে।

তাসকিনের টেস্ট দলে ফেরা নিয়ে তিনি বলেছেন, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওই ফরম্যাটে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই রকম
আছে। কোনও পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে খেলা যাবে। মানে সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেইলেবল আছে।’

তবে লংগার ভার্সন খেলতে হলে তাসকিনকে লম্বা স্পেলে বোলিং করার অভ্যাস গড়তে হবে বলে জানালেন বায়োজিদুল, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে,
এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইনশাআল্লাহ আবার টেস্ট খেলতে পারবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD