শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিন উইকেট হারিয়ে বিপদে টাইগাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর পেস আক্রমণে বিপদে পড়েছে টাইগাররা। ৮ ওভার ১৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সুবাদে ৬০ রানের লিড নিল দেশের ক্রিকেটাররা।

নাজমুল হোসেন শান্ত (০) ও সাদমান ইসলামকে (১) ফিরিয়ে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। মুমিনুল হককে (০) বিদায় করেছেন হাসান আলী।

বল হাতে দ্বিতীয় দিন সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় দিনেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। দিনের শুরু থেকেই স্পিন বিষ ছড়াতে থাকেন তাইজুল ইসলাম। তাতে নীল হয়ে গেলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। তারকা এ স্পিনার একাই শিকার করেন ৭ উইকেট।

তাইজুলের স্পিন ভেলকিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫.৪ ওভারে ২৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতেই প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পেয়েছে টাইগাররা।

তৃতীয় দিনের শুরুতেই বল হাতে জ্বলে উঠেন তাইজুল ইসলাম। স্পিন জাদুটা ধরে রেখে তাইজুল বিদায় করে দেন সেঞ্চুরিয়ান আবিদ আলীকে। ২৮২ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৩৩ রান ফিরে গেছেন এ ওপেনার। তার আগে ৫ রান করে এবাদত হোসেনের এলবিডব্লিউর শিকার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পরে ১২ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন হাসান আলী।

তাইজুল ইসলামের পর পাকিস্তানের উইকেটে ছোবল দেন মেহেদী হাসান মিরাজ। বিদায় করেন তিনি বাবর আজমকে। বোল্ড হয়ে ফেরার আগে পাকিস্তানের এ ক্যাপ্টেন করেন ১০ রান। পরে ৮ রান করা ফাওয়াদ আলমকে আউট করেন তাইজুল ইসলাম।

তার আগে আব্দুল্লাহ শফিক ফিফটি নিয়েই সন্তুষ্ট থাকেন। পাননি সেঞ্চুরির দেখা। তবে ভুল করেননি আবিদ আলী। চমৎকার এক সেঞ্চুরি ছিনিয়ে নিয়েছেন এ ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক।

দ্বিতীয় দিন কোনো উইকেট পায়নি বাংলাদেশ। তৃতীয় দিনের সকালেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। টানা দুই বলে বিদায় করে দেন আব্দুল্লাহ শফিক

১৬৬ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের দাপুটে এক ইনিংস খেলে ফিরে গেছেন শফিক। আর গোল্ডেন ডাক মেরেছেন ওয়ান ডাউনে নামা আজহার আলী। দুজনেই তাইজুলের স্পিন জাদুতে এলবিডব্লিউর শিকার হন। শেষ দিকে দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন ফাহিম আশরাফ।

৪৪.৪ ওভারে ১১৬ রান দিয়ে তাইজুল ৭ উইকেট নেন। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট পান এবাদত হোসেন।

৫৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ৯৩ অপরাজিত ছিলেন আবিদ আলী। তাকে সঙ্গ দিয়ে ৫২ রানে অপরাজিত থেকে যান আব্দুল্লাহ শফিক।

লিটন দাসের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩০ রানের পুঁজি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD