শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

তিন দেশে ইরানের হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা শুরু হয়েছে। এমনকি চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আজ বুধবার লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়েছে। এরপর ইরানের সামরিক বাহিনীও মধ্যপ্রাচ্যের অন্তত তিনটি প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে।

পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দেওয়ার কয়েক ঘন্টা পর আবারও গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছি মোজতবা খামেনির দেশ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলী বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় ইরাক, কুয়েত ও কাতারে আজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করেছে ইরান।

রয়টার্সে প্রকাশিত তথ্য বলছে, বুধবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন দূতাবাস এই হামলার বিষয়টি নিশ্চিত করে ইরাকে আমেরিকান স্বার্থের ওপর অব্যাহত নিরাপত্তা হুমকির কথা জানিয়েছে।

অন্যদিকে, কাতার তাদের আকাশসীমায় ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সবকটি হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় তাদের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) বেশ কয়েকটি স্থাপনা এবং পানি শোধনাগারে (ডেসালিনেশন প্ল্যান্ট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—এমন অভিযোগ এনে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলো আটকে দিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউস পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছে।

তথ্যসূত্র: রয়টার্স, এপি, ডেমোক্র্যাটা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD