সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

তিন মাসের বেতন একসঙ্গে পেলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে প্রথমে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পরবর্তীতে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ডিপিএলের এবারের আসর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে না। কিন্তু মাঠে ক্রিকেট না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ক্রিকেটার। তবে সুখবর হলো- একত্রে তিন মাসের বেতন পেয়েছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সবাইকে এককালীন ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার ভুগছেন অর্থ সংকটে। এই সময়ে একত্রে তিন মাসের বেতনে স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মধ্যে ।

জানা যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেতন হয়নি ক্রিকেটারদের। কয় দিন আগে এই তিন মাসের তিন মাসের বেতনই একসঙ্গে দিয়ে দেওয়া হয়।

এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আব্দুর রাজ্জাক তিন মাসের বেতন একত্রে পাওয়া নিয়ে বলেন, আমরা তিন মাসের বেতন একসঙ্গে পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সেটা ভালো। এক ধরনের স্বস্তিও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD