শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিস্তায় স্রোতে ভেসে গেলেন কৃষক, চলছে উদ্ধার অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

কয়েক দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তিস্তায় স্রোতের তোড়ে এক কৃষকের নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই কৃষক কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগর পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে বদিয়াজ্জামান (৫৫)।

স্থানীয়রা জানান, বুধবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিলেও খুঁজে পায়নি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজের ৪ ঘণ্টা পরেও তার কোন খোঁজ মেলেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে নদী পার হয়ে চরাঞ্চলে যান। তারপর দুপুর ১টার দিকে ঘাসের বস্তা সাথে নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সকাল থেকে দুপুরে পানির স্রোত বেশি থাকায় স্রোতের তোড়ে ডুবে যান তিনি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দিলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের সহোযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলছে বলেও জানান ওই ইউপি চেয়ারম্যান।

এব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, আমাদেরকে এখনো জানানো হয়নি। জানানোর পরে আমরা ব্যবস্থা নিবো।

উলিপুর থানার অফিসার ইনচার্জ বলেন, এইমাত্র শুনলাম। আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো ব্যবস্থা নিতে পারিনি।

কয়েক দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি হঠাৎ করেই স্বাভাবিক তিস্তাকে অশান্ত করে তুলেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকি বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD