শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তুরাগে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারী ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। তার তিন বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী থেকে।

বিকেলে ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে এসব তথ্য জানা যায়।

তিনি বলেন, এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার শিশুকন্যা ছাড়া উদ্ধার অন্যরা হলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪) এবং নাম না জানা একজন।

শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়।

অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরি দল এবং নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD