বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে জামায়াত আমিরের ছেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আটক করা হয়।

শনিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। সাদিক ছাড়াও এই মামলায় আরেক আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী। তাকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দফা রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে আরও তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ নভেম্বর তাদের গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরদিন ১০ নভেম্বর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত ১৪ নভেম্বর তাদের ফের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD