রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি তেহরানে খামেনির জানাজা আজ ইসরায়েলের গুপ্তহত্যার বিরুদ্ধে বিশ্বনেতাদের নীরবতায় ইরানের প্রেসিডেন্টের প্রশ্ন প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

তৃতীয় দিনের মতো রিমান্ডে আব্দুল মালেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

কামারপাড়ার বাড়ি আর টঙ্গীতে গরুর দুটি খামার অবৈধভাবে দখল করে গড়ে তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক। ২৪টি ফ্ল্যাটের ১৫টি বিক্রি বাকীগুলো তৈরি করেছেন ভুয়া দলিলে। রিমান্ডে বেরিয়ে আসছে এধরনের চাঞ্চল্যকর নানা তথ্য।

সকালে তৃতীয় দিনের মতো আব্দুল মালেকের রিমান্ড শুরু হয় তুরাগ থানায়। পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, সবসময় এলাকায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় কর্তা হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ। এমনকি মহাপারিচালকের গাড়ি নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন খোদ আব্দুল মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের বহিস্কৃত গাড়ি চালক আব্দুল মালেকের কামারপাড়ার সেই বাড়ি ও টঙ্গীতে গরুর দুই খামার সবই অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে। ২৪টি ফ্ল্যাটের ১৫টি বিক্রি বাকী গুলোর তৈরী করেছেন ভুয়া দলিল। রিমান্ডে বেরিয়ে আসছে এসব তথ্য।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD