শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

এদিকে এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার যানজট দেখা গেছে।

রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আহত ট্রাকচালক রফিকুল ইসলাম (৪০) টাঙ্গাইল সদর উপজেলার গালার গ্রামের দানেশ আলী ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে যানজট সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার এসআই মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাকচালক।

তিনি জানান, পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD