শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষে আহত ৩০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানায় ভাঙচুর করা হয়। রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে আনে পুলিশ। গ্রেপ্তারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে। তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও রাবার বুলেট ছুড়ে। এতে
পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে হামলা-পাল্টা হামলা। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত তিন পুলিশ সদস্য হলেন- মো. আব্দুস সালাম, মো. ইকবাল হোসেন ও মো. তরিকুল মিনা।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করে। সেই জের ধরে আকস্মিকভাবে থানায় হামলার ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় পুলিশের ৫-৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুজনকে ঢাকায় রেফার্ড
করা হয়েছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা হামলার সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD