বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দক্ষিণাঞ্চলে অব্যাহত নদী ভাঙন রোধে ২৯টি প্রকল্প গ্রহণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের স্থানীয় নদীতে নাব্যতা সংকট আর পলি জমাট বাঁধায় নদীতে পানি ধারণ ক্ষমতা দিনে দিনে কমে যাচ্ছে। ফলে সামান্য জোয়ারের পানি উপচে পড়ে প্রবাহিত হয়ে নদীর দু’পাড়ে ভাঙনের পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

এছাড়া নদীগুলো উজানের পানি সাগরে বয়ে নিয়ে যাওয়ার পথে একের পর এক ভাঙছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদের বসতঘর, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান.মসজিদ-মাদরাসা ও হাট-বাজারসহ নানা স্থাপনা।

বরিশাল বিভাগের ৬ জেলায় নদীর ভাঙন প্রতিরোধ ও পোল্ডার পুনর্নির্মাণ করার লক্ষ্যে গত ২ বছর থেকে বরিশাল বিভাগে ২৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় ছোট-বড় মিলিয়ে ১১৫ থেকে ১২০টি নদী রয়েছে। এসব নদীর ভাঙন রোধ ও পোল্ডার পুনর্নির্মাণে ৬ জেলায় ২৯টি প্রকল্প রয়েছে। এর মধ্যে চলমান রয়েছে ১০টি প্রকল্পের কাজ। বাকি ১৫টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে সংশ্লিষ্ট দপ্তর সমূহে। এছাড়াও ইতিমধ্যে ভোলায় দুইটি, বরিশালে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আর একটি প্রকল্প স্থগিত অবস্থায় রয়েছে।

প্রক্রিয়াধীন ১৫টি প্রকল্পের মধ্যে আবার পানিসম্পদ মন্ত্রণালয়ের ৫টি, পানি উন্নয়ন বোর্ডের ৭টি ও পরিকল্পনা কমিশনের ৩টি প্রকল্পের কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও জানা গেছে, চলমান ও প্রক্রিয়াধীন প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল জেলায় চলমান ৩টি ও প্রক্রিয়াধীন ৪টি, ঝালকাঠি ও পটুয়াখালীতে একটি করে দুটি প্রকল্প প্রক্রিয়াধীন, পিরোজপুরে একটি চলমান আরেকটি প্রক্রিয়াধীন, বরগুনায় চারটি প্রক্রিয়াধীন ও একটি প্রকল্প চলমান এবং ভোলায় পাঁচটি চলমান ও চারটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, প্রমত্তা মেঘনা, মাসকাটা, কালাবদর, ইলিশা, তেঁতুলিয়া, সুুগন্ধা, কীর্তনখোলা, বলেশ্বর, সন্ধ্যা, বিষখালী, কচাঁ, আড়িয়াল খাঁ, লতা ও পায়রাসহ আরও অনেক নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীর দুপাড়ের বাসিন্দারা । এতে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার । বিলীন হয়ে গেছে বহু বসতঘর, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা।

আরও জানা গেছে, গত কয়েক বছর ধরে সুগন্ধা, সন্ধ্যা, কালাবদর, তেঁতলিয়া, গনেশপুরা, মাসকাটা, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বরিশাল জেলার উজিরপুুর, বাবুগঞ্জ, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় আটটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি হাট-বাজার ও কয়েক শতাধিক বসতঘর-বাড়ি এবং শতশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বাউশিয়া গ্রামের কেরামত নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, তার জীবনে দেখা ৭/৮ বার নদী ভাঙনে নিজের বসতঘর চোখের সামনে বিলীন হয়ে গেছে । এতে একেবারেই নিঃস্ব হয়ে গেছি। সরকারের পক্ষ থেকে এ নদী ভাঙন ঠেকাতে এলাকায় কোনো ব্যবস্থা দেখেননি বলে জানান।

দক্ষিণাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ জানান, বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। একেকটি নদী ভাঙনের ধরণ একেক রকমের। তবুও নদী ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে তা প্রতিরোধ ও পোল্ডার নির্মাণে বরিশাল বিভাগে ২৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ইতিমধ্যে কয়েকটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি প্রকল্পের কাজ চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে৷

বর্তমান সরকারের নেওয়া এসব প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের ভাঙনকুলের বাসিন্দারা নদ-নদীর ভাঙন ও বন্যা-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাবে বলে আশাবাদী এই কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD