বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ৩ প্রবাসী নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

গত বুধবার (২৬ আগস্ট) প্রাইভেটকারে করে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন, বেগমগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, বেগমগঞ্জের দূর্গাপুর গ্রামের মুহাম্মদ ফরহাদ, নোয়াখালীর চাটখিলের মহসিন। অপরদিকে, সিলেট জেলার রাসেল নামের এক প্রবাসী যুবকও এদের সঙ্গে নিখোঁজ রয়েছে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ জানান, নিখোঁজ প্রবাসী যুবকদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এনিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যাত্রা পথে গাড়িসহ তাদেরকে অপহরণ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD