শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২২ সেনা হতাহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতরাতে (বৃহস্পতিবার রাত) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের ২২ জন সেনা হতাহত হয়েছে।

পার্সটুডে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে দক্ষিণ লেবাননে গতরাতের সংঘর্ষে ১৭ জন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন অঙ্গহানির শিকার হয়েছে।

এছাড়া, একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ ৫ জন সেনা নিহত হয়েছে।

এদিকে, লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ব্যাপক অভিযান চালিয়ে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আত-তাহের ও কাফরতাবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে এবং শত্রুপক্ষের বহু সেনাকে হত্যা করে এক স্মরণীয় বীরত্বগাথার জন্ম দিয়েছে।

সূত্র: পার্সটুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD