শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দর্শক আগ্রহে বাড়ল ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

দেশের বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার কোনো শো এ সপ্তাহে নেই। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শোও চলতি সপ্তাহে ছিল না।

কিন্তু দর্শক আগ্রহে শনিবার (২৬ আগস্ট) থেকে সিনেমাটির দুটি করে শো চালু হয়েছে৷ কালের কণ্ঠকে বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মেসজবাহউদ্দিন আহমেদ।

এই কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, সিনেমাটির কোনো শো ছিল না।

ঈদের পর প্রিয়তমা ও সুড়ঙ্গ সিনেমার শো আমরা রাখিনি। কিন্তু শনিবার আমাদের শোগুলোকে দর্শক আগ্রহে নতুন করে সাজানো হয়েছে। এদিন থেকেই ১৯৭১ সেইসব দিন সপ্তাহজুড়ে দুটি করে শো চলবে। একটি দুপুরে ও একটি সন্ধ্যায় রাখা হয়েছে।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের গল্প অবলম্বনে। এটি পরিচালনা করেছেন তারই বড় মেয়ে অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। ১৯৭১ সাল বলতে আমাদের সামনে যে দৃশ্য ভেসে আসে, এর বাইরেও ছিল অভিজাত সম্প্রদায়ের জীবন। যে জীবনে আনন্দ ফিকে হয়নি তখনো।

পার্টি হুল্লোড়, গানের আসর সবই চলছে। এমনই একটি সত্যিকার সন্ধ্যা পর্দায় নিয়ে আসেন হৃদি হক। মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
‘১৯৭১ সেইসব দিন’-এ আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেমসহ অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD