শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দাদা-দাদির পাশে শায়িত হলেন হাদিসুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে জানাজা শেষে তার লাশ দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়।

নিহতের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, সকালে হাদিসুরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। জানাজায় হাদিসুরের সহকর্মীরাও অংশ গ্রহণ করে। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে হাদিসুরকে দাফন করা হয়।

হাদিসুরের লাশ ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য এ সময় তিনি বাংলাদেশ সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

একই দিন দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের নিথর দেহ।
প্রসঙ্গত, গত ২ মার্চ ইউক্রেনের অলিভার বন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD